দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার (৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় পৌঁছবেন। সৌদি আরব সফর শেষ করে তিনি কাতারে যাচ্ছেন, যেখানে মূল লক্ষ্য উপসাগরীয় দেশটির প্রতি ‘সংহতি ও বন্ধুত্ব’ প্রকাশ করা।
দোহায় অবস্থিত ইতালির দূতাবাস জানায়, চলমান যুদ্ধ শুরুর পর এটি জি-৭ ও জি-২০ অন্তর্ভুক্ত কোনো দেশের শীর্ষ নেতার প্রথম কাতার সফর। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে কাতারের ওপর চালানো হামলার বিরুদ্ধে ইতালির অবস্থান পুনর্ব্যক্ত করাই সফরের অন্যতম উদ্দেশ্য। প্রধানমন্ত্রী মেলোনি ইতিমধ্যে এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন।
সফরের সময় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি নিরাপত্তা নিয়েও আলোচনা হবে। বিশেষ করে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর প্রভাব এবং ভবিষ্যতে কাতারের সঙ্গে ইতালির জ্বালানি সহযোগিতা কীভাবে সুরক্ষিত রাখা যায়, তা গুরুত্ব পাবে।
বিশ্লেষকরা বলছেন, এই সফর কাতারের সঙ্গে ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করবে এবং উপসাগরীয় অঞ্চলে ইতালির কূটনৈতিক সক্রিয়তা বাড়াবে।
এমএস/